আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

নাটোর শহরে নিজ বাড়িতে ছুরিকাঘাতে এক নারীকে হত্যা

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোর শহরের কানাইখালি চৌধুরি বাড়িতে নিজ বাড়িতে ছুরিকাঘাতে জাহানারা বেগম (৬০) নামে এক নারীকে হত্যা করেছে সোহান(১৬) নামের এক তরুণ।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় চাঁদরাতে একজন এনজিও কর্মী খুন
নাটোর শহরে নিজ বাড়িতে ছুরিকাঘাতে এক নারীকে হত্যা

নিহত জাহানারা বেগম একই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মাজেদ খান চৌধুরীর স্ত্রী। সোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে নিরিবিলি পেয়ে সোহান চুরি করার উদ্দেশ্যে জাহানারা বেগমের বাড়িতে ঢুকে।

এ সময় জাহানারা বেগম টের পেয়ে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সোহান।

এ সময় জাহানারা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ আরও জানায় এই ব্যাপারে থানায় হত্যায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।