আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

দেখা মিললো পরীমণি-সিয়াম এর ‘বিশ্বসুন্দরী’ ট্রেলার

পরীমণি-সিয়াম আহমেদ অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১১ ডিসেম্বর। এরই মধ্যে আজ বুধবার ইউটিউবে প্রকাশিত হলো ছবিটির এক ঝলক!

পরীমণি-সিয়াম এর ‘বিশ্বসুন্দরী’ ট্রেলার
পরীমণি ও সিয়াম দুশ্য: বিশ্বসুন্দরী

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চয়নিকা চৌধুরীর নির্মিত প্রথম ছবি। তাই স্বাভাবিকভাবেই ছবির মুক্তি নিয়ে উচ্ছ্বসিত তিনি। চয়নিকা জানিয়েছেন, বিশ্বসুন্দরী মুক্তি আর মাত্র ৯ দিন পর। ফাইনাল পরীক্ষা দেয়ার আগে যে ভয় থাকে, সেরকম অনুভব করছি।

এদিকে, মুক্তির আগেই ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গান শ্রোতাপ্রিয় হয়েছে। এই ছবির ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে দেখা হয়েছে তিন কোটির বেশি। এতে পরীমণি-সিয়াম এর রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শক।

পরীমণি জানান, সিয়ামের সঙ্গে এটি আমার প্রথম জুটি। গতানুগতিক থেকে ভিন্ন ধারার কেমিস্ট্রি পাওয়া যাবে এই জুটিতে। ছবিটির গল্পও ভীষণ সুন্দর। স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের হলে আসার অনুরোধ করছি।

আরও পড়ুন: ঢালিউডের জনপ্রিয়তার শীর্ষ জুটি শাকিব-অপু।

ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

Bishwoshundori | বিশ্বসুন্দরী Official Trailer | Pori Moni | Siam | Chompa | Chayanika Chowdhury