আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

বড়াইগ্রামে ট্রাক উল্টে অটো ভ্যানের ওপর: স্বামী-স্ত্রীর মৃত্যু

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজার সংলগ্ন ব্রিজে ধানের ভুসি বোঝাই ট্রাক উল্টে ব্যাটারী চালিত অটো ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে।
বড়াইগ্রামে ট্রাক উল্টে অটো ভ্যানের ওপর: স্বামী-স্ত্রীর মৃত্যু
বড়াইগ্রামে ট্রাক উল্টে অটো ভ্যানের ওপর: স্বামী-স্ত্রীর মৃত্যু

এ সময় অটোভ্যানে থাকা ৪ বছর বয়সের উম্মে হাবিবা নামে এক শিশু আহত হয়।

নিহতরা হলেন, বনপাড়া পৌরসভার গুনাইহাটি মসজিদের ইমাম আব্দুল ওহাব শেখ ও তার সহধর্মীনি স্বর্না বেগম ।

তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চকনুর গ্রামে।
গ্রামের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা ও বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে লাশ বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসে এবং আহত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারস্থ রাস্তার বেহাল দশার কারণে আজ এই দুর্ঘটনা ঘটেছে।

পরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ ও বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।