আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ভারী বর্ষণ বড়াইগ্রামে মৎস্য খামারের দুই কোটি টাকার মাছ ভেসে গেছে

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে ভারী বর্ষণে প্রায় অর্ধশত পুকুর প্লাবিত হয়ে সব মাছ ভেসে গেছে। উপজেলার গুডুমশৈল ও বিল দবিলার এসব পুকুরের দুই থেকে আড়াই কোটি টাকার মাছ বের হয়ে গিয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ খামারীদের।

ভারী বর্ষণ বড়াইগ্রামে মৎস্য খামারের দুই কোটি টাকার মাছ ভেসে গেছে
ভারী বর্ষণ বড়াইগ্রামে মৎস্য খামারের দুই কোটি টাকার মাছ ভেসে গেছে

স্থানীয়রা জানান, গত রোববার থেকে শুরু হওয়া টানা চারদিনের ভারী বর্ষণে বিল ও বিল সংলগ্ন মরা বড়াল নদীর পানি ব্যাপক বেড়ে যায়। বিলের মুখে নদীর চুলকাটি অংশে স্থাপিত সুইস গেইটের পাল্লা দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে। এতে নদীর পানি সহজেই এই অকেজো সুইস গেইট দিয়ে বিলে ঢুকে পড়েছে। একদিকে ভারী বর্ষণ, অপরদিকে নদীর পানি ঢুকে বিলের মাঝখানের প্রায় ৫০টি পুকুর প্লাবিত হয়ে সব মাছ ভেসে গেছে।

আরও পড়ুন: লালপুর বিনা মূল্যে সার ও বীজ বিতরণে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

গুডুমশৈল এলাকার সরকার ফিশারিজ এন্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন সরকার জানান, বিলে আমার মোট ১০ একর জলকরের পুকুর রয়েছে। এসব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলাম। কয়েকদিনের ভারী বর্ষণে বিলের পানি বেড়ে পুকুরের পাড় ডুবে গিয়ে প্রায় ৩০-৩৫ লাখ টাকার মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্থ মৎস্য খামারী সেলিম রেজা, দুলাল হোসেন, রজব আলী, জাহাঙ্গীর, মহিউদ্দিন, বাচ্চু ও আজাদ রহমান বলেন, খামারের সব মাছ ভেসে গিয়ে আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। এ ক্ষতি আমরা কিভাবে পোষাবো ভেবে পাচ্ছি না।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এটা একটা প্রাকৃতিক দূর্যোগ, এখানে অধিদপ্তরের কোন কিছু করার ছিলনা। তবে ক্ষতিগ্রস্থ মৎস্য খামারীরা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন।
এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।