আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

মৃত্যু ফাঁদে গাছ ও প্ল্যাষ্টিক সংকেত দিয়ে ২ মাস ধরে চলছে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে যানবাহন!!

জিয়াবুল হক, টেকনাফ

শীত মৌসুম হলে কক্সবাজারের টেকনাফে দেশী-বিদেশী পর্যটকদের আগমন বেড়ে যায়। পর্যটক নগরী হওয়ায় শীত মৌসুমে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে যানবাহন থেকে শুরু করে সব কিছুর প্রভাব নিত্যদিনের। স্থানীয় জনসংখ্যার পাশাপাশি মিয়ানমার থেকে প্রাণ বাচাঁতে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবতার সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থার ছোট-বড় যানবাহন গুলোর অতিরিক্ত চাপ। রোহিঙ্গা আসার পর হতে রাস্তার অবস্থা যে জনাকীর্ণ, তা বলা বড়ই মসকিল।তার পরেও তা তদারকিতে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না? 

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২ মাস ধরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে হ্নীলা ইউনিয়নে দক্ষিণ জাদিমুড়া বাজারের পাশে কালবাট ভেঙে যে মরন ফাঁদ তৈরি হয়েছে। তাতে সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি না গেলেও  কোন এক মানবিক ব্যক্তি মানুষের প্রাণ রক্ষার্থে গাছ ও প্ল্যাষ্টিক সংক্ষেত দিয়ে রেখেছে। এমতাবস্থায় ফাঁদ মেরামতের ব্যবস্থা না নিলে যেমন প্রসাশন,পর্যটক,বৈদেশিক দাতাস্থা ও গণপরিবহন সহ বড় ধরনের দুঘর্টনা সম্ভাবনা রয়েছে। 

এ ব্যাপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার-টেকনাফ রোডের উপর গর্তটি উপলব্ধি করা যাচ্ছে যে কোন মুহূর্তে যানবাহন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এরকম ভয়ানক গর্ত থাকা যোগাযোগ ব্যবস্থার জন্য হুমকি, আশা করি সড়ক ও জনপথ বিভাগের সুদৃষ্টি পড়বে। 

সড়ক ও জনপদ বিভাগের টেকনাফ শাখার কর্মকর্তা মোস্তাক আহমদ জানান, বিষয়টি শুনেছি, সপ্তার ব্যবধানে তা সমাধানের চেষ্টা চালাচ্ছি। কারণ কক্সবাজার হতে মেরামতের আসবাবপত্রর আসতে হবে যা ছিল তা শেষ হয়েছে।