আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

সেন্টমার্টিনে সমুদ্র সৈকত থেকে আরো এক যুবকের গলিত লাশ উদ্ধার

জিয়াবুল হক, টেকনাফ
সাগর পথে অবৈধ ভাবে মালেয়শিয়া যাওয়ার সময় গভীর বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকত এলাকা থেকে ভাসমান অবস্থায় আরো এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড বাহিনী।

জানা যায়, ১৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের কোনা পাড়ার সমুদ্র সৈকত এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

এই নিয়ে মৃত সংখ্যা দাড়ালো ১৯ জনের এই বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান,

১৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে সেন্টমার্টিনদ্বীপের কোনা পাড়া নামক এলাকা থেকে আরো এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়।

এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এই পর্যন্ত ৬ দিনে ১৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড সদস্যদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সাগরপথে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়।

এতে ১৫ জন রোহিঙ্গার মৃতদেহ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড।

এই মামলায় এ পর্যন্ত নয়জনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।