আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

লালপুরে রস ছাড়াই গুড় তৈরী জরিমানা দুই লক্ষ

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে খেজুরের রস ছাড়াই গুড় তৈরী ও সংরক্ষনের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

লালপুরে রস ছাড়াই গুড় তৈরী জরিমার দুই লক্ষ
লালপুরে রস ছাড়াই তৈরী গুড় জব্দ

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর সারে ৬ ঘটিকার দিকে এই জরিমানা আদায় করা হয়। জরিমানা প্রদানকারী ব্যাক্তি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের জমির উদ্দিন বিশ্বাস ছেলে মোস্তাক বিশ্বাস (৩৩)।

র‌্যাব-৫ এর সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: নিজ মেয়েকে দুই মাস ধরে ধর্ষণ, বাবার বিরুদ্ধে মায়ের মামলা।

অভিযানে ১৫ হাজার কেজি ভেজাল গুড়, পাঁচ কেজি ফিটকারী, বিশ কেজি ভেজাল ময়দা, ৩শত ১৬ টি গুড় রাখার টিন, তিন লিটার ক্ষতিকারক রং, দুইশত কেজি চিনিসহ মোস্তাক বিশ্বাসকে আটক করা হয়।

আটক ব্যাক্তিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালতের পরিচালনা করে দুই লক্ষ জরিমানার আদেশ দেন। পরে ভেজাল মালামার ধ্বংস করা হয়েছে এবং চিনি নিলামে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে।