আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

সিংড়ায় পোনা মাছ অবমুক্ত ও মাছের খাদ্য বিতরণ

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

জাতীয় মৎস্য সপ্তাহে নাটোরের সিংড়ায় পোনা মাছ অবমুক্ত করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
সিংড়ায় পোনা মাছ অবমুক্ত ও মাছের খাদ্য বিতরণ
সিংড়ায় পোনা মাছ অবমুক্ত ও মাছের খাদ্য বিতরণ

শনিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে তিনি অবমুক্ত করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন,

জেলা পরিষদ সদস্য রায়হান কবির টিটু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লাহ, সিংড়া প্রেসক্লাব সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ সহ আরো অনেকে।

পরে প্রতিমন্ত্রী রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, ইউনিয়ন পর্যায়ে মৎস্য সম্প্রসারণ প্রকল্প এনইটিপি -২ প্রকল্পের আওতায় প্রদর্শনী প্রকল্পের মোট ২৫ জন চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করেন।