সৌদিতে করোনায় মৃত্যু ১০ বাংলাদেশির নাম প্রকাশ
সিএনবি রিপোর্ট : সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর পক্ষ থেকে শ্রম ও কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন:
১. কোরবান, পিতা: রেজাউল করিম, মাতা: হালিমা, গ্রাম: সদরপুর পুরান বাড়ি, পোস্ট: নগরকোন্ডা উপজেলা সাভার, জেলা ঢাকা।
২. মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, পিতা: মোঃ আমজাদ হোসেন, মাতা: মোসাম্মৎ আনোয়ারা খাতুন, গ্রাম: মাসুম দিশা, পোস্ট: রতন গাও, উপজেলা/জেলা: নড়াইল।
৩. মোহাম্মদ হাসান, পিতা: লিয়াকত আলী, মাতা: শামসুন্নাহার, গ্রাম: চোখ ফেরানো, পোস্ট অফিস: বড় হাতিয়া, উপজেলা: লোহাগড়া, জেলা: চট্টগ্রাম।
৪. মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা: মুজাফফর আহমেদ, মাতা: দিলোয়ারা বেগম, গ্রাম: আজিমপুর, পোস্ট অফিস: চাঁদাহা, উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।
৫. মান্নান মিয়া, পিতা: আজিজুল হক, মাতা: ফুলজান, গ্রাম: মাধবপুর, পোস্ট অফিস উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ।
৬. মোঃ রহিম উল্লাহ, পিতা: ফয়েজ উল্লাহ, গ্রাম: পালিগ্রাম, পোস্ট অফিস: ইজ্জত নগর, উপজেলা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম।
৭. খোকা মিয়া, পিতা: সিরাজ উদ্দিন, মাতা: রহিমা বেগম, গ্রাম: বড়গ্রাম, পোস্ট অফিস: সাতপাড়া, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদী।
৮. নাসির উদ্দিন, পিতা : মোকতার আহমেদ, গ্রাম : অউশিয়া, পোস্ট অফিস :দেউদিঘী, থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম।
৯. মোহাম্মদ হোসাইন, পিতা : সৈয়দ আহাম্মেদ, থানা : ভোলা সদর, জেলা ভোলা ।
১০. আব্দুল মোতালেব, পিতা : আব্দুল জলিল, পাবনা।
উপরে উল্লেখিত মৃত প্রবাসী বাংলাদেশিরা গত ২৪ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। যদিও করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত ৯ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে কিন্তু জেদ্দা কনস্যুলেট প্রকাশ করেছে ৭ জনের নাম আর দুই জন রিয়াদ দূতাবাস থেকে নিশ্চিত করেছেন গতকাল পর্যন্ত ৯ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এদিকে করোনা ভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি আরবে কর্মরত ২২ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের জন্য ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

