আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

স্কুলছাত্রী নীলা হত্যা ঘটনার আসামি মিজানের বাবা-মা রিমান্ডে

স্কুলছাত্রী নীলা হত্যা :-
সাভারে স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীর বাবা ও মাকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন দিয়েছেন ঢাকার একটি আদালত।
শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এই রিমান্ড আদেশ দেন।

স্কুলছাত্রী নীলা হত্যা ঘটনার আসামি মিজানের বাবা-মা রিমান্ডে
র‌্যাব সদস্যের মাঝে স্কুলছাত্রী নীলা হত্যার আসামি মিজানের বাবা ও মা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আনোয়ারুল কবির বাবুল।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন নাহার সিদ্দিকী (৫০)।

এর আগে বিকালে আসামিদের আদালতে হাজির করে তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার এসআই নির্মল চন্দ্র ঘোষ।

অপরদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আবদুর রহমান ও তার স্ত্রী সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নীলা হত্যাকাণ্ডের পরই প্রধান আসামি তাদের ছেলে মিজানুর রহমানসহ আত্মগোপনে চলে যান তারা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গেল বৃহস্পতিবার দিবাগত রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম থেকে আবদুর রহমান ও তার স্ত্রী নাজমুন নাহার সিদ্দিকীকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ। তিনি আরও জানান, পলাতক প্রধান আসামি ও কিশোর গ্যাং লিডার মিজানুর রহমানকে গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন: স্কুলছাত্রী নীলা হত্যা ঘটনার আসামি মিজানের বাবা-মা রিমান্ডে।

এর আগে গত বুধবার মানিকগঞ্জের আরিচা থেকে মিজানুর রহমানের সহযোগী সাভার পৌরসভার পালপাড়া এলাকার বাসিন্দা সেলিম পালোয়ান নামের একজনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতালে যাওয়ার সময় ভাইয়ের সামনে থেকে স্কুলছাত্রী নীলা রায়কে (১৪) তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজানুর রহমান। নীলা রায় স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।