আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

জীবননগর উথলীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু, আশপাশের বাড়ি লকডাউন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাস উপসর্গ নিয়ে সাবিনা খাতুন ছবি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে উথলী বাজার ফুটবল মাঠের পাশ্ববর্তী নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি স্থানীয় রফিকুল ইসলামের স্ত্রী।
এরআগে বুধবার বিকেলে ওই বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে জীবননগর থানা পুলিশ।
জীবননগর উথলীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু
মৃত নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করছে।

খবর পেয়ে, রাত সাড়ে ১১টা নাগাদ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডা. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল টিম ওই বাড়িতে এসে মৃত নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে।

এদিকে, জীবননগর উপজেলা প্রশাসনের নির্দেশনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রাতেই তার দাফনকার্য সম্পন্নের প্রস্তুতি নেয়া হয়েছে।

বাড়তি সতর্কতার স্বার্থে মৃত নারীর পরিবারের সবার ও প্রতিবেশিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম।
রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।