বিশ্ব যুব দিবসে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত।

সরোজগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব যুব দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরোজগঞ্জ শাখার পক্ষ থেকে বুধবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫ টারদিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সদস্য আব্দুর রউফ, শংকরচন্দ্র ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা সদর থানা প্রচার সম্পাদক মামুন হাওলাদার এবং পদ্মবিলা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী যুব বিভাগের পদ্মবিলা ইউনিয়ন সভাপতি মাসুম রানা।
এছাড়া উপস্থিত ছিলেন সরোজগঞ্জ বাজার শাখার সভাপতি ও আইবিডব্লিউএফ-এর থানা সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার, শংকরচন্দ্র ইউনিয়ন আমির আসাদুল হক, কুতুবপুর ইউনিয়ন আমির মাওলানা খবির উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন সেক্রেটারি মহরম মুন্সী, শংকরচন্দ্র ইউনিয়ন সেক্রেটারি মোহন মিয়া, সরোজগঞ্জ বাজার শাখার অর্থ সম্পাদক আমিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, বাজার শাখার প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন এবং কুতুবপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, “আজকের যুবকরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দাবিদার। যুব সমাজকে মাদকমুক্ত, সুশিক্ষিত ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”কর্মসূচির অংশ হিসেবে সরোজগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে বিশ্ব যুব দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সরোজগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।বক্তারা পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

