আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

গর্তে ঢুকিয়ে তরুণীকে পুড়িয়ে মারল যুবলীগ নেতার ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। আগুনে তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিল না। হাতে চুড়ি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। ফারহান চিহ্নিত মাদক কারবারি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ আসে। হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী আছে দেখতে চাইলে ফারহান রনি পাতা পোড়া দিয়েছে বলে জানায়। তারপরেও তারা দেখতে চাইলে ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেয়। এতে সন্দেহ বাড়লে তারা গ্রামবাসীকে খবর দেয়। পরে গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা একটি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিয়ে মরদেহ বের করে।

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।