আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গার কুখ্যাত ডাকাতসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গার কুখ্যাত ডাকাত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুখ্যাত ডাকাত সর্দার মোহাম্মদ আলীকে প্রধান সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা পৌর ঈদগাহ ময়দানের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি রামদা, একটি খেলনা পিস্তল এবং লুণ্ঠিত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতার ডাকাত সর্দার মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১২ টি এবং তার দলের বিরুদ্ধে ২০ এর অধিক মামলা রয়েছে। তারা পিস্তল দিয়ে ভয় দেখায়, আর কেউ বাধা দিলে কুপিয়ে আহত করে। মোহাম্মদ আলী ও তার দলের হামলায় আহত হয়েছে ১০ এর অধিক মানুষ।

চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মোহাম্মদ আলী চুয়াডাঙ্গার কুখ্যাত ডাকাত সর্দার। তার দলে তারা মোট ৩ জন। চুয়াডাঙ্গায় সংঘটিত প্রায় সব ডাকাতিতেই এই ডাকাত দলের হাত রয়েছে। তারা খেলনার পিস্তল দিয়ে ভয় দেখিয়ে জিম্মি করে, কেউ বাধা দিলে কুপিয়ে আহত করে। সর্বশেষ গত ২২ নভেম্বর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে অস্ত্রের মুখে ল্যাপটপ ছিনিয়ে নেয় মোহাম্মদ আলী ও তার দল। সেই ঘটনায় তার সহযোগী রতন (২২) সহ মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়।’

যখন তখন যাকে তাকে কোপায় মোহাম্মদ আলী!

মোহাম্মদ আলী নৃশংস প্রকৃতির লোক। তার কাজে কেউ বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে সে। তার কোপ থেকে রক্ষা পায়নি তার শাশুড়িও! পারিবারিক কলহের জেরে শাশুড়ির গলায় কোপ দেয় মোহাম্মদ আলী।

আমাদের আরও সংবাদ পড়ুন: ১৬ বছরের ছাত্রকে বিয়ে করতে ১৫ বছর বয়সী ছাত্রীর বিষপান।

এক জেলায় ডাকাতি করে, অন্য জেলায় ঘুমায়!

মোহাম্মদ আলীর দলের ডাকাতি ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায়। গ্রেফতার এড়াতে তারা রাতে এক জেলায় ডাকাতি করে অন্য জেলায় গিয়ে ঘুমায়! সর্বশেষ চুয়াডাঙ্গায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ল্যাপটপ ছিনতাই করেও ঝিনাইদহ পালিয়ে যায়। এর আগে ঝিনাইদহে ডাকাতি করে এসে চুয়াডাঙ্গায় আশ্রয় নেয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।