চুয়াডাঙ্গার খাসকররা ও সুবদিয়ার ফেন্সিডিলসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
প্রেস বিজ্ঞপ্তি
চুয়াডাঙ্গার সুবদিয়া এলাকা হতে ৫১ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ

বর্তমান প্রোপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে।
এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৩ জুন ২০২০ ইং তারিখ আনুমানিক বিকাল ০৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।
পরবর্তীতে ১৩ জুন ২০২০ ইং তারিখ বিকাল ০৫:৪৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন সুবদিয়া গ্রামস্থ সুবদিয়া মাঠে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ আকমল@আলাউদ্দিন (৪৩), পিতা- আলী হোসেন বিশ্বাস, সাং- সিয়াসেরদিয়ার, থানা-আলমডাঙ্গা ২। মোঃ লিয়াকত আলী (৫৭), পিতা- মৃত টবাই সর্দার, সাং- বালিয়াকান্দি, থানা-চুয়াডাঙ্গা সদর, উভয় জেলা- চয়াডাঙ্গা দ্বয়কে গ্রেফতার করা হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ৫১ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল সেট, ০৩ টি সীম কার্ড এবং মাদক বিক্রয়লব্দ নগদ ১৮২০০/- উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।

