আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় বিজিবি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা

বিজিবি পরিচয় দিয়ে প্রতারণা । চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ।

চুয়াডাঙ্গায় বিজিবি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা

চুয়াডাঙ্গা বড় বাজারে দেশ ট্রেড লিংকের বিক্রয় প্রতিনিধির কাছে বিজিবির কর্মকর্তা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকার সিগারেট হাতিয়ে নিয়েছে এক প্রতারক। এ সময় আরও কয়েকটা দোকানে মালামাল হাতিয়ে নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি ওই প্রতারক। সিগারেট হাতিয়ে নেওয়ার ঘটনায় ওই বিক্রয় প্রতিনিধি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই প্রতারক সিগারেটগুলো হাতিয়ে নেয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গা পুলিশের নতুন মোবাইল নাম্বার।

জানা যায়, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি চুয়াডাঙ্গার পরিবেশক রেল বাজারের ‘দেশ ট্রেড লিংক’-এর বিক্রয় প্রতিনিধি (এসআর) সাহাবুল ইসলাম বুধবার সকালে বড় বাজার এলাকায় সিগারেট বিক্রি করতে যান। এ সময় অপিরচিত এক ব্যক্তি নিজেকে চুয়াডাঙ্গা বিজিবির কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁর কাছে সিগারেট কিনতে চান। তাঁর চাহিদা অনুযায়ী সিগারেটের মোট দাম হয় ৪৪ হাজার ৪০৩ টাকা। এ সময় ওই প্রতারক এসআর শাহাবুলকে শহীদ হাসান চত্বরে বিজিবির একটি গাড়ি দেখিয়ে বলে গাড়িতে তাঁর অফিসারের কাছ থেকে টাকা নিয়ে এসে সিগারেটগুলো নিয়ে যাবে সে। কিছুক্ষণ পর ফিরে এসে বলে ভাই অফিসারের কাছে টাকা নেই, আপনার একজনকে আমার সঙ্গে দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি।

এসআর শাহাবুল ফিরোজ নামে তাঁর এক সহকর্মীকে ওই প্রতারকের সঙ্গে পাঠালে পান্না সিনেমা হল এলাকায় কৌশলে ফিরোজকে বোকা বানিয়ে পালিয়ে যায় ওই প্রতারক। এ সময় আরও কয়েকটি দোকানে প্রতারণা করার চেষ্টা করলেও ব্যর্থ হয় ওই প্রতারক। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এসআর শাহাবুলসহ দেশ ট্রেড লিংকের আরও কয়েকজন ওই প্রতারককে খুঁজতে গেলে পুরাতন হাসপাতাল এলাকাসহ পান্না সিনেমা হল এলাকার আরও কয়েকটি দোকানের প্রতারণার চেষ্টা বিষয়টি বুঝতে পারেন তাঁরা। এ ঘটনায় এসআর শাহাবুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।