চুয়াড়াঙ্গার ভুলটিয়া গ্রামে সেচ্ছাসেবী সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
চুয়াড়াঙ্গা সদরে কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের ছাত্র-ছাত্রী, প্রবাসী, চাকুরিজীবী, ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে

গতকাল রবিবার অসহায় দুস্থদের মাঝে থেকে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ভুলটিয়া গ্রামের ১১১ জন হত দরিদ্র মানুষদের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া হয়েছে ।
এর আগে সংগঠনটি থেকে নিয়মিত ভাবে গ্রামের আনাচে কানাচে করোনা বিরোধী জীবাণু নাশক স্পে সহ করোনা মোকাবিলায় করনীয় সমূহ মাইকিং করে প্রচার,
লিফ্টলেট,পোস্টার ইত্যাদির মাধ্যমে মানুষকে সচেতন করে আসতেছে, পাশাপাশি তারা দরিদ্রদের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার,হ্যান্ড ওয়াশ,
সাবান সহ ইত্যাদি উপকরণ সমূহ বিতরণ করছেন। এছাড়া গ্রামের সকল মসজিদে নিয়মিতভাবে এই সকল জীবাণু নাশক উপকরণ সমূহ দিয়েছেন।
তাদের এই সেবা মূলক কার্যক্রম গুলো দেখে গ্রামের সকল স্তরের মানুষ খুবই আনন্দিত। সংগঠনটির পরিচালনা পরিষদ এর পক্ষ থেকে চুয়াডাঙ্গার সকল গ্রামের যুব সমাজকে করোনার এই মহামারির সময়ে তাদের মতো দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানোর আহবান জানানো হয়েছে ।

