চুয়াড়াঙ্গার সরোজগঞ্জে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
চুয়াড়াঙ্গা প্রতিনিধি :
চুয়াড়াঙ্গার সরোজগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিদিষ্ট সময়ের বেশি সময় দোকানপাট খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নিমূল ) আইনের ধারায়।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সরোজগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
এ সময়ে, ফরিদ হোটেল এন্ড রেস্টুরেন্ট ৫ হাজার টাকা, ওহিদুল স্টোরে ৩ হাজার টাকা ,কৃষ্ণ শাহ স্টোরে ২ হাজার টাকা, ফারুক হার্ডওয়াকে ৫ শত টাকা,
শহিদুল ইসলাম ফলের দোকানে ৫ শত টাকা, নয়নের দোকানে ১৫ শত টাকা, আমিনুল ইসলামের দোকানে ১৫ শত টাকা, জহিরুল ইসলামের দোকানে ২৫ শত টাকা, জরিমান করা হয়।
মোবাইল কোর্টের টিমের উপস্থিতি টের পেয়ে অনেক দোকান বন্ধ করে চলে যায়। অনেকে আবার সাটার বন্ধ করে ভিতরে অবস্থান করে।
এ সময়ে যোথ ভাবে মোবাইল কোর্ট এবং ভোক্তা অধিকার পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, চুয়াঃ সিব্বির আহম্মেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চুয়াঃ মোঃ ফিরোজ হোসেন।
এসময়ে সহযোগিতায় ছিলেন পেশকার ইখলাচ উদ্দীন সহ পুলিশের সঙ্গীও ফোর্স।
নির্দেশনা করা হয়েছে, কেউ যদি দোকান চালায় সরকারি নির্দেশ অমান্য করে তাহলে তার ভিডিও সংরক্ষন করতে। সেই ভিডিও এর প্রেক্ষিতে প্রশাসের সকল কর্মকর্তাগণ, সেই সকল দোকান সিল গালা করে দেওয়া হবে বলে প্রশাসনিক কর্মকর্তা সূত্রে জানাগেছে ।

