আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ঝিনাইদহে হামলায় আহত এক আ’লীগ নেতার মৃত্যু, বাড়ীঘর ভাংচুর লুটপাট

ঝিনাইদহ রিপোর্টার:

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে আওয়ামলীগের মাসুম গ্রুপের হামলায় আহত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঝিনাইদহে হামলায় আহত এক আ’লীগ নেতার মৃত্যু, বাড়ীঘর ভাংচুর লুটপাট
ঝিনাইদহে হামলায় আহত এক আ’লীগ নেতার মৃত্যু, বাড়ীঘর ভাংচুর লুটপাট

রোববার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই গ্রামে দুইজন মারা গেলেন।

নিহত নুর ইসলাম হরিশংকরপুর গ্রামের রিয়াজুল বিশ^াসের ছেলে। স্থানীয়রা জানায়, আওয়ামীলীগের দুই গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের সমর্থকরা।

ঘটনার দিন আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পরমারা যান। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যান।

এদিকে মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ভাংচুর ও লুটপাট। অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান ফরিদের নেতৃত্বে শত শত নারী পুরুষ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

এসময় তারা গরু, ছাগল, আসবাবপত্র, ধান-চাল লুট করে নিয়ে গেছে। ওই গ্রামসহ আশপাশের গ্রাম থেকে লোক এসে এ ভাংচুর চালায়।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

তারপর থেকে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে আলাপ শেখ নিহতের ঘটনায় শুক্রবার রাতে আলাপ শেখের ভাই গোলাপ শেখ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও ১০ জন অজ্ঞাত নামা ব্যক্তির নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।
পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে।