আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

তালায় ক্ষুদে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ
সাতক্ষীরার তালায় উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে নিজ উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। সোমবার (১৭ আগস্ট) সকালে তিনি ক্ষুদে ফুটবলারদের হাতে উক্ত ক্রীড়া সামগ্রী তুলে দেন।
তালায় ক্ষুদে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তালায় ক্ষুদে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

একই সময় তিনি তালা ক্লাবের জুনিয়র ফুটবল দল, মাদরা ফুটবল একাদশ ও তালা মহাল্লাপাড়া জুনিয়র ফুটবল একাদশের ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেন।

তালা মহাল্লাপাড়া জুনিয়র ফুটবল একাদশের ক্ষুদে ফুটবলার তানজীম নাভিদ তুর্য ক্রীড়া সামগ্রী পেয়ে বলেন, ভবিষ্যতে তারা মেসি-রোলানদোর মতো হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিতে চান।

তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার বলেন, আমাদের দেশে দক্ষ ও আন্তর্জাতিক মানের ফুটবলার গড়ে তুলতে হলে কোমলমতি শিশু-কিশোরদের মাদকের বিষাক্ত ছোবল থেকে নিরাপদ রাখতে ক্ষুদে খেলোয়ারদের সঠিক গাইড লাইন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

এসব ভাবনা থেকেই ব্যক্তিগত উদ্যোগে উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে এ উপহার নিয়ে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।