তালায় জমি দখল ও জীবননাশের হুমকি, থানায় জিডি
তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
তালা উপজেলার শিরাশুনি গ্রামে আঃ রশিদ গাজী গংদের জমি দখল ও জীবননাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষ হযরত আলী গংরা।

এ ঘটনায় তালা থানায় প্রাণের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২৪৫) করেছেন শিরাশুনি গ্রামের আকাম আলী গাজীর ছেলে মোঃ মনিরুজ্জামান।
অভিযোগে জানা যায়, শিরাশুনি গ্রামে আঃ রশিদ গাজী, রফিকুল ইসলাম গাজী, আঃ সবুর গাজী গংদের সাথে একই এলাকার মৃত ছমির উদ্দীন গাজীর ছেলে হযরত আলী গাজী, মৃত আনছার আলী গাজীর ছেলে শহিদুল গাজী,মৃত সামছের গাজীর ছেলে লুৎফর গাজী, মৃত মফেজ উদ্দীন গাজীর ছেলে ইছাক গাজীর সাথে দীর্ঘদিন ধরে জমি দখল জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
উক্ত ঘটনা কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকালে আঃ রশিদ গাজী গংদের বসতবাড়ির সামনে দাড়িয়ে প্রকাশ্যে হযরত আলী গাজীগংরা তাদের ভোগ দখলিয় সম্পত্তি জবর দখল করবে বলে হুমকি প্রদান করে জীবন নাশের হুমকি দেয়।
এছাড়া রশিদগংদের তালায় জমি দখল ও মিথ্যা মামলার জড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলে সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়েছে।

