আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নেইমার। ২-০ ব্যবধানে ম্যাচ জয়ের পর দুঃসংবাদ শুনতে হয়েছিল ব্রাজিলকে। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালির লিগামেন্টের ইনজুরির কারণে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের দুই তারকা ফুটবলার নেইমার ও ডানিলো।

World Cup
The Daiy Barta; thedailybarta; dailybarta BD; BB Barta; Barta Daily

দলের সেরা তারকা নেইমারকে দ্রুত সারিয়ে তুলতে মরিয়া হয়ে আছে ব্রাজিল শিবির। এজন্য অভিনব এক পথ বেছে নিয়েছে তারা। নেইমারকে দ্রুত সুস্থ করে তুলতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে ব্রাজিল। যার নাম ‘কমপ্রেশন বুট’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কমপ্রেশন বুট’ নামের এই প্রযুক্তির ছবি নেইমার নিজেই দিয়েছেন। ইনজুরিতে পড়ার তার গোড়ালি ফুলে গিয়েছিল। প্রযুক্তিটি ব্যবহারের পর নেইমার যে ছবি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, তার ইনজুরি আক্রান্ত জায়গায় একেবারে স্বাভাবিক হয়ে গেছে।

প্রযুক্তিটি পুরোটাই ফিজিওথেরাপির মতোই। এটি দেখতে অনেকটা প্যান্টের মতো। এটির ভেতরে পা ঢুকিয়ে দিতে হয়। এই প্রযুক্তিতে ব্যথা কমানো, ফুলে যাওয়া স্থান স্বাভাবিক করা, রক্ত চলাচল স্বাভাবিক করা ও ক্র্যাম্প থেকে দ্রুত সুস্থ হবার কাজ করে।

আরও পড়ুন:বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে কখনো জিতেনি ব্রাজিল!

ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, নাসার প্রযুক্তি ব্যবহারের পর গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠছেন নেইমার। ইতোমধ্যে হাঁটতেও শুরু করেছেন তিনি।

ইনজুরি নিয়ে ইনস্টাগ্রামে নেইমার বলেছেন, ‘জাতীয় দলের জার্সি পরে আমি যে গর্ব অনুভব করি, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সৃষ্টিকর্তা আমাকে আরো একবার জন্ম নেয়ার সুযোগ দিলে ব্রাজিলেই জন্ম নিতাম।’

তিনি আরো বলেন, ‘আমার জীবনে কিছুই সহজ বা কঠিন নয়। সবসময়ই নিজের স্বপ্ন পূরণ চেষ্টা করেছি। কখনো কারো খারাপ চাইনি। প্রয়োজনে সহায়তা করেছি। এখন আমার ক্যারিয়ারে অন্যতম কঠিন সময়। বিশ্বকাপে ইনজুরিতে পড়েছি আমি। দ্রুত ফেরার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। দেশের মানুষকে, দলের সতীর্থদের ও নিজের জন্য আমি সেরাটা দেয়ার চেষ্টা করবো।’

আজ সোমবার গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।

সূত্র : বাসস