আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

মেহেরপুরের মুজিবনগরে প্রথম একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মী।
উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করে দিয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০ জন, আক্রান্ত ৪৯২ জন
মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:উসমান গনি।

জানা গেছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি বল্লভপুরের একটি বাসায় ভাড়া থাকেন।
তিনি একজন পুরুষ। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, আজ বুধবার সকালে পাঁচজনের ফলাফল এসেছে। তার মধ্যে একজনের ফলাফল পজেটিভ এসেছে।

তার শারিরীক অবস্থা ভালো আছে। তাকে বর্তমানে ওই বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। পরবর্তিতে পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে তিনি এই মুহুর্ত থেকে মেহেরপুরবাসীকে আর ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।