আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

শীতের রিক্ততায় রং ও প্রাণের স্পন্দনে সরিষা ফুলের খোঁজে…

ইকরামুল হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

ভোরের বিন্দু বিন্দু শিশির তখন হলুদ ফুলের শরীরজুড়ে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মুক্তার মতো ঝিকমিকে শিশির কণা গড়িয়ে নামে। সকালের রোদে ঝলমল করতে থাকে মাঠভর্তি হলুদ সরিষা ফুল। যতদূর চোখ যায় কেবল হলুদ আর হলুদ। যেন সবুজ মাঠজুড়ে আগুন লেগেছে! ধীরে ধীরে বেলা গড়িয়ে নামে বিকেল। বিকেলের ‘কন্যাসুন্দর’ আলোয় হলুদ ফুলগুলোর রূপ যেন আরেকটু খোলে। মিষ্টি বাতাসে দুলে দুলে ওঠে ফুলের ডগা। ফিরে আসতে শুরু করে শিশিরের দল। জমিয়ে বসে ফুলে মৌমাছিদের দল ।

শীতের রিক্ততায় রং ও প্রাণের স্পন্দন নিয়ে আসে সরিষা ফুল। দিগন্ত বিস্তৃত হলুদ সরিষা ফুলে সেজে উঠেছে প্রকৃতি। নাগরিক জীবনে হাঁপিয়ে উঠলে একটু সময় করে হলুদের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন। সরিষা ফুলের হলদে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। সমগ্র বাংলাদেশ সহ ছুঁয়েছে চুুয়াডাঙ্গার, মেহেরপুর, ঝিনাইদহ   আশেপাশেই জেলা গুলো দর্শকেরা দৃশ্যতে পেয়ে যাবেন চমৎকার সব সরিষা ক্ষেত দেখে ।

মনে রাখবেন আপনার কোনও কাজে সরিষা ক্ষেত যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখবেন। অনেকেই মোবাইলে সেল্পিতে ছবি তোলার জন্য সরিষা ফুল মাড়িয়ে নষ্ট করেন।

খুব বেশি মানুষ একসঙ্গে সরিষা ক্ষেতে না যাওয়াই ভালো। এতে অরিতিক্ত হইচই হয় যা স্থানীয় বা মাঠে যারা কাজ করেন তাদের জন্য বিরক্তির কারণ হতে পারে। এছাড়াও কেউ যেন কোন চিপসের প্যাকেট অথবা অপচনশীল কিছু ফেলে আসবেন না।

আমাদের আরও খবর পড়ুন…