আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বৈঠক আর সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১০ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। কদিন পরপর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশও বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, আমি প্রায়ই বলে থাকি, আগেও বলেছি, এটি আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক। কারণ তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে… ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে (বিএসফ) নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।

মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, সরকার কারো মানবাধিকার লঙ্ঘন হোক তা চায় না। কিন্তু জ্বালাও পোড়াও করে যদি কেউ জনগণের মানবাধিকার লঙ্ঘন করে তবে, সরকার ব্যবস্থা নেবে। মিয়ামনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশে কোনো আরসা নাই। এ ধরনের কোনো গ্রুপকে সরকার আশ্রয় দেয় না।

শনিবার দিবাগত রাতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। এরমধ্যে চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তে মারা যান মুনতাজ হোসেন, আর সাতক্ষীরার খৈতলা সীমান্তে মারা যান মো. আবু হাসান।