আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

সয়াবিন তেলের দাম বেড়ে লিটার ১৯০ টাকা, চিনি ১০৮ টাকা

আবারও দাম বাড়ানো হয়েছে সয়াবিন তেলের। এবার প্রতি লিটারে ১২ টাকা করে বেড়ে মূল্য দাঁড়িয়েছে ১৯০ টাকায়। এদিন একই সঙ্গে বেড়েছে চিনির দামও। আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১৩ টাকা বেড়ে হয়েছে ১০৮ টাকা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়।

আবারও দাম বাড়ানো হয়েছে সয়াবিন তেলের

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হবে। এত দিন এ দাম ছিল ১৭৮ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। যা এত দিন ছিল ৮৮০ টাকায়, অর্থাৎ নতুন করে দাম বাড়ে ৪৫ টাকা।

অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। যা এত দিন প্রতি লিটার ছিল ১৫৮ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।

এদিকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি আজ থেকে বিক্রি হবে ১০৮ টাকায়। যা আগে ছিল ৯৫ টাকা। তবে বেশ কিছুদিন আগেই বাজারে চিনির দাম শতক ছাড়িয়ে গেছে। বাজারে চিনির সংকটও দেখা দেয়। নতুন দর অনুযায়ী ৫০ কেজির চিনির বস্তার দাম হবে ৫ হাজার ১০০ টাকা। সে ক্ষেত্রে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০২ টাকা।

আরও পড়ুন:তিন সংকটে পড়েছে বাংলাদেশ : বিশ্বব্যাংক।

এর আগে গত ৩ অক্টোবর দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানো হয় লিটারে ১৪ টাকা। চলতি মাসের ১ তারিখ আবার লিটারপ্রতি ১৫ টাকা দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা।

চিঠিতে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অস্বাভাবিক দরপতনের ফলে সংগঠনভুক্ত সদস্যরা বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা করার প্রস্তাব করেছে।