অভিনেতা ডিপজল হাসপাতালে ভর্তি, পেটে অস্ত্রোপচার
অভিনেতা ডিপজল অসুস্থ:
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ। তাকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিপজলের শরীরে জরুরি একটি অপারেশন করা হচ্ছে। তার শরীরে একটি ফোঁড়ার মতো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ডিপজলকে সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
তিনি জানিয়েছেন, এখনও ডিপজল ভাইয়ের অপারেশন চলছে। অপারেশন শেষে বিকাল ৫টার দিকে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা জানাবেন।
মনোয়ার হোসেন ঢালিউডে একাধারে একজন অভিনেতা ও প্রযোজক। খল চরিত্রে তুমুল জনপ্রিয় তিনি।
১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। এরপর তার চাচ্চু, দাদীমা, কোটি টাকার কাবিন ইত্যাদি ছবিগুলো ব্যবসা সফল হয়।
আরও পড়ুন: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু আর নেই।
এর আগে গতকাল (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এ বিষয়ে জানিয়েছেন। তিনি লেখেন, ‘আর দুঃসংবাদ নিতে পারছি না। মনোয়ার হোসেন ডিপজল ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন। কাল সকালে তার অপারেশন হবে।

