আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

আগামীকাল থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

ডেইলীবার্তা প্রতিবেদক : রাজধানী ঢাকার সন্নিকটে তুরাগ নদের তীরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ ইজতেমা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ইজতেমার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বেশিরভাগই এরমধ্যে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হবে বয়ান। ইজতেমা উপলক্ষে গত মঙ্গলবার থেকে দেশ-বিদেশের মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন। এরইমধ্যে লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠেছে তুরাগ নদের তীর।

এ উপলক্ষে শিল্পনগরী টঙ্গী সেজেছে নতুন সাজে। এদিকে ১৬০ একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের কাজ, খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, মুকাব্বির মঞ্চ, বয়ান মঞ্চ, তাশকিল কামরা, পাহারা ও এস্তেকবালের জামাত তৈরি, হালকা নম্বর বসানোসহ সবকিছু প্রস্তুত রয়েছে। তবে ইসলামী সম্মেলনে নারী-পুরুষের সহাবস্থান ইসলামী শরিয়ত বিধিসম্মত না হওয়ায় এ দফার ইজতেমায় ময়দানে মাস্তুরাত (মহিলাদের) কামরা রাখা হয়নি। আগত নারী মুসল্লিরা ময়দানের চারপাশের বাসাবাড়িতে বসে মুরব্বিদের বয়ান শুনতে পারবেন।

বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। ৫ সেক্টরে ভাগ করে ৩ স্তরের নিরাপত্তার লক্ষ্যে ইজতেমার ময়দানসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে প্রায় ৮ হাজার পুলিশসহ র্যা ব এবং সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হবে। এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় চারপাশে টহল দেবে। নিরাপত্তা জোরদার করতে র্যা বের কমিউনিকেশন উইং, পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ২০টি প্রবেশপথসহ চারপাশের গুরুত্বপূর্ণ স্থানে ৩ শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্থানে বসানো র্যা বের ১০টি ও পুলিশের ১৪টি পর্যবেক্ষণ টাওয়ার থেকে ময়দানের পর্যবেক্ষণ করা হবে।

জানা যায়, এবারের বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্য ১৬টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ১০ জানুয়ারি থেকে শুরু করে ১৯ জানুয়ারি পর্যন্ত ঢাকা অভিমুখী সব ট্রেন ৫ মিনিট পর্যন্ত টঙ্গী স্টেশনের দাঁড়াবে। সাপ্তাহিক বন্ধের সব ট্রেনও ওই সময়ে চলাচল করবে। এ ছাড়াও প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হচ্ছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম