কুষ্টিয়ায় কপোতক্ষ ট্রেনের দুর্ঘটনা; নিহত-২
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউপির কাটদহচর রেলক্রসিং এ খুলনা থেকে রাজশাহী গামী কপোতক্ষ এক্সপ্রেস ট্রেনের সাথে স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং ট্রলির সংঘর্ষে ট্রলির চালকসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন মিরপুর উপজেলার ছাতিয়ান ইউপির বেশীনগর গ্রামের আজগার আলীর ছেলে কাউছার(৩২) এবং এসকেন আলীর ছেলে মহিবুল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউছার এবং মহিবুল ইট নেওয়ার উদ্দেশ্যে কাউছারের ট্রলি নিয়ে বেশীনগর থেকে হাউসপুর ইটের ভাটায় আসছিলেন।কাটদহচর রেলক্রসিং পার হওয়ার সময় কুশাচ্ছন্নতার কারণে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা কপোতক্ষ ট্রেনটা তারা দেখতে না পেয়ে ট্রলি নিয়ে রেল লাইনের উপরে উঠে যায়। তৎক্ষনাৎ ট্রেন চলে আসে এবং ট্রলিকে ধাক্কা দিয়ে হেছড়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ট্রলির সাথে তাদের দু’জনের দেহও ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
অন্যদিকে ট্রলির ভাঙা অংশ ট্রেনের চাকায় আটকে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রেনটি থেমে যায়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল, স্থানীয় প্রসাশন এবং রেলওয়ের কর্মীরা মিলে ট্রেনটাকে চলাচলের উপযোগী করার জন্য নিয়োজিত রয়েছেন।
আপাতত খুলনা-রাজশাহী এবং খুলনা-ঢাকা ট্রেন চলাচল বন্ধ আছে।

