আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

এই প্রথম কুষ্টিয়ায় দুইজন করোনা শনাক্ত, বাড়ি ও এলাকা লকডাউন

অবশেষে কুষ্টিয়া জেলাও করোনা আক্রান্ত হলো। প্রথমবার দুইজন করোনা শনাক্ত হয়েছে। দুই জনই পুরুষ। বুধবার সকালে আইইডিসিআর থেকে আসা টেষ্ট রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০ জন, আক্রান্ত ৪৯২ জন
এই প্রথম কুষ্টিয়ায় দুইজন করোনা শনাক্ত

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার সাংবাদিকদের বলেন, আক্রান্ত একজনের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায়, তার বয়স ৩০ বছর।

সে সম্প্রতি তার চাকরিস্থল মাদারিপুর জেলা থেকে এসেছে।
অপরজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামে, তার বয়স ৬৯ বছর।
তার পেশা বিয়ে ঠিক করা (ঘটকালি বা ঘটক)। বিয়ে ঠিক করতে তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।

আক্রান্ত দু’জনই নিজ নিজ বাড়িতে অবস্থান করছিল। আক্রান্তের বিষয়টি নিশ্চিত হবার পর আজ সকালে জেনারেল হাসপাতাল থেকে নিজস্ব ব্যবস্থাপনায় তাদেরকে হাসপাতালের আইসোলেশনে আনা হচ্ছে। তবে দু’জনই মোটামুটি সুস্থ আছেন বলে জানান তিনি।

ডাক্তার তাপস জানান, করোনার উপসর্গ থাকায় অনুমান তিন চারদিন এ দু’জনের নমুনা সংগ্রহ করে যশোরে পাঠানো হয়। পর্যায়ক্রমে এসব রিপোর্ট হাতে এসে পৌছাচ্ছে।

এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ৩৩৯ জনের নমুনা ঢাকা, খুলনা ও যশোরে পাঠানো হয়। এরমধ্যে ১৪৬ জনের রিপোর্ট এসেছে। দুই জন ছাড়া সবাই করোনা নেগেটিভ।

এদিকে, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা মানুষদের শনাক্ত চলছে, তাদেরকেও হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা টেষ্টের পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। এখন মেশিন পরীক্ষা চলছে, আগামী দু’একদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে।