আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নিজের পরা পোশাক বস্তির মেয়েদের দিচ্ছেন

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নিজ চলচ্চিত্রের জন্য বেছে বেছে নিজেই পোশাক কেনেন এই তারকা। যা অনেক সময়ই ব্যবহার করা হয় না। এবার সেই কাপড়গুলো দিলেন নিম্ন আয়ের মানুষদের জন্য।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধা বঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে এই পোশাকগুলো আগামী কোরবানির ঈদে তুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। বুধবার (৩১ মে) তারা ফারিয়ার কাছ থেকে দুই শতাধিক পোশাক সংগ্রহ করেছে বলে জানিয়েছে।

‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, তারকারা গরিব মানুষের পাশে দাঁড়ালে সাধারণরা আরও বেশি উৎসাহিত হয়। এ কারণে আমরা জনপ্রিয় এই শিল্পীকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। ‘১০ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে এগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

চলচিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, শুটিংয়ের জন্য অতিরিক্ত কাপড় কেনা হয়, যেগুলো অনেক সময় ব্যবহার করা হয় না। আবার একবারের বেশি পরাও হয় না, এমন সব কাপড় দিয়েছি। শুনেছি গরিবদের জন্য তাদের এই প্রকল্পে এ ধরনের পোশাকই (নতুন বা কম ব্যবহৃত) সংগ্রহ করা হয়। তাই দিতে পেরে সত্যিই আমার অনেক ভালো লাগছে।

আমাদের আরও সংবাদ পড়ুন: নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন সংগীত পরিচালক ইথুন বাবু।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সর্বশেষ ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’ গত ১ এপ্রিল মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।