আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মোজাম্মেল সরদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে দর্শনা আকন্দবাড়িয়া মাঝের পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মোজাম্মেল সরদার রাজবাড়ী জেলার সদর উপজেলার পারসাদিপুর গ্রামের আরসাদ আলী সরদারের ছেলে।

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, মঙ্গলবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দর্শনা আকন্দবাড়িয়া গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এসময় এ এলাকার মাঝের পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১ কেজি গাঁজাসহ মোজাম্মেল সরদার গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।