চুয়াডাঙ্গা’র জীবননগরে মহান বিজয় দিবস পালিত
চুয়াডাঙ্গা’র জীবননগরে ৫০তম মহান বিজয় দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনটি উদ্যাপনে উপজেলা প্রশাসনের পক্ষকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদ্যাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৬টায় মুক্তিযোদধা কমপ্লেক্স ভবনে ৫০ হার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন।

সকাল ৮টায় জীবননগর থানা মডেল(পাইলট) মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোল করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ ও জীবননগর থানার ওসি আব্দুল খালেক। উপজেলার বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার স্কাউটস, গার্লসগাইড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করে। পরে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
সকাল ১০টায় জীবননগর সীমান্তে মাধবখালী মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠান সমূহে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র রফিকুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু. মো. আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মাহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি আব্দুল খালেক।
আরও নিউজ পড়ুন: ঝিনাইদহে সেনাসদস্য সাইফুল হত্যা মামলায় ৮ আসামীর মৃত্যুদণ্ড।
এ ছাড়াও বাদ যোহর উপজেলার মসজিদ, মন্দিরে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

