আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু

আরিফুল ইসলাম লিন্টু, সরোজগঞ্জ প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজুম্মা গ্রামে খেলার সময় গলায় ফাঁস লেগে সাইদুল ইসলাম সামিউল নামের দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এর পর সকাল ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার আধাঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশু সাইদুল ইসলাম সামিউল চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজুম্মা গ্রামের টাইলস মিস্ত্রীর খোরশেদ আলমের ছেলে। শিশুটি সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সাইদুল ইসলামের মা অসুস্থ। তিনি তাদের নতুন ঘরে ছিলেন। তাদের খাবার রাখা ছিল পুরোনো ঘরে। সেই ঘরের বারান্দায় শাড়ির পাড় ঝোলানো ছিল। শিশুর মা সকালে স্কুলে যাওয়ার কথা বললে সে সেখানে ভাত না খেয়ে একা একা খেলার সময় ওই শাড়ির পাড়ে গলায় ফাঁস লাগে। এ সময় তারেক নামের এক প্রতিবেশী বিষয়টি দেখতে পেয়ে শিশুটির বাড়িতে খবর দেয়। তারপর তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আধা ঘণ্টা পর সে মারা যায়।

আমাদের আরও সংবাদ পড়ুন: চুয়াডাঙ্গার জিবননগরে বয়লার বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, ভর্তি হওয়ার আধাঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, খেলার সময় ঘরের বারান্দায় ঝোলানো শাড়ির পাড়ে গলায় ফাঁস লেগে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। এর আধাঘন্টা পর তার মৃত্যু হয়ে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।