আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরের ধাক্কায় তপন বিশ্বাস (৪২) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে ট্রাক্টরের ট্রলির ধাক্কায় দুর্ঘটনায় গুরুত্বর আহত তপন বিশ্বাস। তাকে উদ্ধার করে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তপন বিশ্বাস ভারতের নদীয়া জেলার দক্ষিণ চব্বিশ পরগনার রানাঘাট এলাকার ওমর বিশ্বাসের ছেলে। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতের নদীয়া জেলার রানাঘাট এলাকার ওমর বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৪২)। ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসেন (পাসপোর্ট নং-জেড-৫২২৪৯০৬)। রাতে দর্শনা বাসস্ট্যান্ড হিমেল আবাসিক হোটেলে রাত্রি যাপনের জন্য রুম বরাদ্দ নেন তিনি। পরে চায়ের দোকানের উদ্দেশে রুম থেকে বের হয়ে দর্শনা বাসসট্যান্ড চৌরাস্তার মোড়ে পৌঁছালে হিজলগাড়ি থেকে আসা আখ বোঝাই কেরুজ চিনিকলের একটি ট্রাক্টর কুষ্টিয়া-ই-৩) এর ট্রলির হিচিং ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাক্টরের ট্রলির ধাক্কায় ভারতীয় নাগরিক তপন রাস্তায় ছিটকে পড়ে এতে তপন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ভতিকৃত অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দূঘর্টনায় নিহত তপনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।