আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় নকল শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে জরিমানা


অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রয়সহ নানা অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও আজ তদারকিতে মেসার্স হীরা স্টোরে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুক্তার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস স্টোরেও পূর্বে শিশুদের খারাপ পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। আবারও একই ধরনের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক পিয়াস উদ্দিনকে আইনের একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর ও আমিনুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম।