আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার দৌলতদিয়ার ফায়ার সার্ভিস এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৫ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,অভিযানে মেসার্স টনি এন্টারপ্রাইজ, মালিক মোঃ মিনহাজুল আবেদিন প্রতিষ্ঠানটি তদারকিকালে পাওয়া যায় বিপুল পরিমাণ অননুমোদিত নিম্নমানের কসমেটিকস যা নাম ঠিকানা গোপন করে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তৈরি হলেও কসমেটিকস গুলোর গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, কোরিয়া কিংবা মিশর, পাকিস্তান।

অননুমোদিত এসব নিম্নমানের ভেজাল কসমেটিকস প্রতিষ্ঠান মালিক বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে চুয়াডাঙ্গায় বিভিন্ন উপজেলায় বাজারজাত করে আসছিলেন। প্রতিষ্ঠান মালিক এসব ভেজাল কসমেটিকস বিক্রয়ের অপরাধ স্বীকার করেন এবং উক্ত অপরাধে প্রতিষ্ঠান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং প্রায় লক্ষাধিক টাকার নিম্নমানের নকল ভেজাল কসমেটিকস জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) ও চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।