আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপাড়ায় মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আরবী খাতুন ইসলামপাড়ার ইমনের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহত আরবীর বড় ভাই অনিক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে বন্ধুদের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায় আরবী। এসময় হঠাৎ পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে আরবীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আমার বোনকে শিশুর মৃত্যু ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন ঢাকা পোস্টকে বলেন, পরিবারের স্বজনরা শিশু আবরীকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।