চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের যুবক নিহত
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নবীননগর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তন্ময় আহমেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় এই দুর্ঘটনা ঘটেছে।

আজ (সোমবার) সকালে তন্ময় মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরে আসছিল। পথে নবীননগর (আটমাইল) নামের স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইন প্রক্রিয়া শেষে নিহতের লাশ বাড়িতে আনা হয়েছে।
নিহত যুবক ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মৃত আব্দুস কুদ্দুসের ছেলে। নিহতের চাচা ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাট নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, গতকাল রোববার তন্ময় তার বোনের বাড়ি চুয়াডাঙ্গায় বেড়াতে যায়।
এছাড়াও চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র, সাঈদ আফ্রিদী তন্ময়। ঘটনাস্থলের লোকজন জানিয়েছে চুয়াডাঙ্গা থেকে পালসার মোটরসাইকেল (ঝিনাইদহ ল ১১-৩০০৫) নাম্বার মোটরসাইকেল যোগে ঝিনাইদহের দিকে নিজ বাড়িতে যাচ্ছিলেন তন্ময়, তবে আটমাইল নামক স্থানে পৌছালে দুরুত্ব গতিতে মোটরসাইকেলের সামনের চাকা ব্লাস্ট হয়ে গেলে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাস্তার পাশে কড়াই গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায়।
আরও পড়ুন: সাধুহাটি ইউপি নির্বাচনে ২য় বারের মতো বিজয়ের মালা ছিনিয়ে আনলেন কাজী নাজির উদ্দিন।
এবিষয়ে কথা বলা হয়েছে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ নিখিলচন্দ্র আধিকারীর সাথে, তিনি প্রতিবেদককে জানায় মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে যাওয়ার সময়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফেলে মহাসড়কের পাশে কড়াই গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তন্ময় মারাগেছে ও মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। নিহতের লাশ ও মোটরসাইকেলটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

