আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গা আলিয়ারপুর গ্রামের আশরাফুলের স্ত্রীর একসঙ্গে তিন সন্তান জন্ম

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বনি খাতুন (২৪) নামে এক নারী একসঙ্গে তিন পুত্রসন্তান প্রসব করেছেন। রোববার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন।

বর্তমানে তিন পুত্রসন্তান ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন বাবা লাইব্রেরি ব্যবসায়ী আশরাফুল হক। একসঙ্গে তিন পুত্র সন্তান হওয়ায় বাবা-মা, দাদা-দাদিসহ আত্মীয়স্বজনরাও খুশি। তিন সন্তান জন্ম নবজাতকদের নাম রাখা হয়েছে- আব্দুল্লাহ, আমানুল্লাহ ও সাইফুল্লাহ।

বনি খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আলিয়ারপুর গ্রামের আশরাফুল হকের স্ত্রী।

স্বাস্থ্যসেবা কেন্দ্র ইউনাইটেড ক্লিনিক সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার পর অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন বনি খাতুন। অস্ত্রোপচার সম্পন্ন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. তরুণ কান্তি ঘোষ।

তিনি বলেন, অস্ত্রোপচারের পর প্রসূতির রক্তচাপ অতিরিক্ত ওঠানামার কারণে সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে বাচ্চাসহ মা পুরোপুরি শঙ্কামুক্ত।
বাবা আশরাফুল হক বলেন, ২০১৯ সালের জানুয়ারি মাসে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। একসঙ্গে তিন পুত্রসন্তানের বাবা হলাম। স্থানীয় দশমাইল বাজারে একটি ছোট লাইব্রেরি আছে। সেখান থেকে যা উপার্জন হয়, কোনোমতে দুজনের সংসার চলে যায়।

তিনি আরও বলেন, তিন সন্তানের মুখ দেখে আমি সব ভুলে গেছি। নিজে উপার্জন করে তাদের মানুষের মতো মানুষ করতে চাই। আমার মা আমার তিন সন্তানের নাম রেখেছেন। এতেই আমি খুশি। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চাই।