চুয়াডাঙ্গা গহেরপুরে পাখিভ্যান থেকে ছিটকে এক মধ্য বয়সী নারীর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলা গড়াইটুপি ইউনিয়নের গহেরপুরে পাখিভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় ধাক্কা খেয়ে মোহাম্মদজুমা গ্রামের এক মধ্য বয়সী নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধা ৫ টার দিকে এই মৃত্যু হয়

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের মুহাম্মদজুমা গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী কহিনুর বেগম(৫০)।
গতকাল রবিবার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্য পাখি ভ্যানে আতিয়ার ও কহিনুর আসছিল,পথিমধ্যে গহেরপুর উত্তর পাড়ায় পৌছালে পাশ দিয়ে যাওয়া ট্রাক্টরের চাকার সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায় কহিনুর।
স্থানীয় সুত্রে জানাগেছে পাখি ভ্যানের পাশ দিয়ে ট্রাক্টর যাবার সময় নিচে কহিনুর কে পড়ে দেখে ছুটে এসে উদ্ধার করার চেষ্টা করে অনেকে তবে সে সাথে সাথে মারা যায়।
এবিষয়ে কহিনুরের স্বামী আতিয়ারের সাথে কথা হলে তিনি জানান আমার স্ত্রী হঠাৎ ভ্যান থেকে পড়ে গেলে পাশ দিয়ে যাওয়া ট্রাক্টরের নিচে পড়ে এবিষয়ে স্থানীয়রা ট্রাক্টরটিকে আটকালে তার কোন দোষ না থাকায় ছেড়ে দিই।
এবিষয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এএসআই ইদ্রিস আলী বলেন আমি ঘটনাস্থলে গিয়ে মৃত্যের পরিবারের সাথে কথা বললে বাদী না হওয়ার মৃত কহিনুরের স্বামীর জিম্মাতে দিয়ে দিই।
রাতেই কহিনুরের লাশের শেষ কার্য সম্পাদনের সকল প্রস্তুতি সম্পন্ন করবে বলে জানান আত্নীয় স্বজনেরা।

