চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল হুসাইন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল হুসাইন এ সময় নেতৃবৃন্দরা মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। শারদীয়া দুর্গা উৎসবের মধ্য দিয়ে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ষড়যন্ত্রকারী, রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।কারণ তারেক রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে অগ্রনি ভূমিকা পালন করবে। ধর্ম যার যার,নিরাপত্তা পাবার অধিকার সবার।

ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলে সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। সব ধরনের অপকর্ম রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় আছে আপনাদের পাশে।
আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের অন্যতম ছাত্রনেতা হাসান আল মামুন, রানা আহমেদ, ছাত্রনেতা জাহিদুল ইসলাম জাহিদ, মিরাজুল ইসলাম (টনি), রাসেল মিয়া, সাকিব আলী, সুমন আলী, ইসলাম, তৌহিদ ইসলাম,
সম্রাট মিয়া,শ্রী অন্জন কুমার বিশ্বাস প্রমুখ।

