চুয়াডাঙ্গা তিতুদহ খেজুরতলায় দিনে দুপুরে আলমসাধু চুরি
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ খেজুরতলা গ্রামে রাস্তার উপর থেকে দিনে দুপুরে একটি আলমসাধু চুরির ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে গত পরশু সকাল ১০ টার দিকে।

ঘটনা সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের খেজুরতলা মসজিদ পাড়ার ছাইদুর রহমান ছায়দার আলির ছেলে আলমসাধু চালক সাহাবুল ইসলাম গত পরশু বুধবার সকাল ১০ টার দিকে সরোজগঞ্জ থেকে ভাড়া মেরে বাড়ীর সামনে মসজিদ সংলগ্ন রাস্তার উপর গাড়ি রেখে প্রয়োজনীয় কাজে বাড়ী যায়।
কাজ শেষ করে আনুমানিক ১০ মিনিট পর এসে দেখে গাড়ি নেই। পরে অনেক খোঁজাখুজির পরও তার রোজগারের একমাত্র সম্বলটি না পেয়ে দিশেহারা হয়ে পড়ে অসহায় সাহাবুল।

