আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ঝিনাইদহে রিপন হোসেন নিখোঁজের পর লাশ উদ্ধার

মনজুর আলম, ঝিনাইদহঃ
ঝিনাইদহে নিখোঁজের এক সপ্তাহ পর রিপন হোসেন (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ডিসেম্বর) সকালে মাটিচাপা দেওয়া লাশের সন্ধান পেয়ে উদ্ধার করে পুলিশ। নিহতে নিকটজনেরা লাশের সনাক্ত করেন।

ঝিনাইদহে রিপন হোসেন নিখোঁজের পর লাশ উদ্ধার
নিহত রিপন হোসেন। ফাইল ছবি

নিহত রিপন জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের চররূপদাহ গ্রামের মৃত. বারিক বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হয় রিপন। পরদিন নিহতের স্বজন একটি সাধারণ ডায়েরী করে শৈলকুপা থানায়।

আরও পড়ুন: উথলী সোনালী ব্যাংকে টাকা ছিনতাইয়ের ঘটনায় মুল আসামিসহ আটক-৪।

রিপন দীর্ঘদিন মালেশিয়ায় ছিল। ২ বছর আগে দেশে ফিরে চাষাবাদ শুরু করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার ক্লু এবং জড়িতদের গ্রেফতারের কাজ চলছে।