আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ডিবিতে আনা হয়েছে মির্জা ফখরুল ও আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য

বাসা থেকে তুলে নেয়ার আট ঘণ্টা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তুলে আনার কথা স্বীকার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা বলছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে।

মির্জা ফখরুল-আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে
মির্জা ফখরুল-আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ তাদের তুলে আনার কথা জানান।

তিনি বলেন, বুধবার রাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। এছাড়া আগামীকাল বিএনপির সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন : বিএনপি কার্যালয়ের ফটকে তালা পুলিশের নিয়ন্ত্রণে নয়াপল্টন।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো অথবা মামলা হবে কি না জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিস্তারিত জানাবো।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার। তবে তখনো পর্যন্ত কোনো বিষয় স্বীকার করেনি ডিবি পুলিশ