আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। আজ বুধবার সোয়া ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।

ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে
ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেন।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারসহ চার সদস্যের প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেন।

এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের জেনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নূরুল হক নূর ও রাশেদ খান, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ, ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ খেলাফত মসলিসের মামুনুল হক, খেলাফত মসলিসের আবদুল বাসিত আজাদ ও জাহাঙ্গীর হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনপিপি ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

আরও পড়ুন : আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের চলমান নানা ইস্যুতে এ সংলাপ হবে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতাসহ সবার কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন।

সংলাপের অংশ হিসেবে গতকাল অধ্যাপক ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।