আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

তালায় করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি লুৎফুল্লাহ’র ত্রান সামগ্রী বিতরণ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরার তালায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেস্বর) সকালে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্যাকেজ ত্রাণ বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

তালায় করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এমপি লুৎফুল্লাহ’র ত্রান সামগ্রী বিতরণ
তালায় করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ত্রান সামগ্রী বিতরণ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন।

জাতপুর করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির আয়োজনে, স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ এর সহযোগিতায় এলাকার ৮৬ পরিবারের মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় সমাজ সেবক মোঃ ইয়াকুব বিশ্বাস, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, জাতপুর করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সভাপতি তামজীদ হোসেন, সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ মুকুল, মোঃ জগলুল বিশ্বাস, মোঃ বক্কার বিশ্বাস, উত্তরণের মোঃ রেজওয়ান উল্লাহ, মির্জা মনিরুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নাটোর গুরুদাসপুরে মেয়েকে উত্যাক্তের প্রতিবাদ করায় বাবাকে মারপিট।

খাদ্য সহায়তা ত্রানের প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল ও ২ কেজি মসুর ডাল সরবরাহ করা হয়। সংশ্লিষ্টরা জানান, আপদকালীন সময় উক্ত খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।