আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

তালায় বিষাক্ত পানি প্রবেশ করিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

তালা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালায় জলাবদ্ধ বৃষ্টির পানি নিষ্কাশনের নামে জোরপূর্বক নালা খনন করে বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত পানি পুকুরে প্রবেশ করিয়ে মাছ নিধন করেছে কতিপয় দুর্বৃত্ত।
তালায় বিষাক্ত পানি প্রবেশ করিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন
তালায় বিষাক্ত পানি প্রবেশ করিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

এ ঘটনায় প্রায় ৫লাখ টাকার মাছ মারা গেছে। শুক্রবার বিকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

তালা উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা মৃত মন্দ্রিনাথ ঘোষের ছেলে সন্তোষ ঘোষ জানান, “আমার পৈত্রিক জমিতে দীর্ঘদিন ধরে দু’টি পুকুরসহ সাড়ে চারবিঘা জমিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছি।

মাছগুলো কিছুদিন পরেই বিক্রি করতাম। শুক্রবার বিকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মান্নান সরদারের ছেলে হাসান সরদার ও আলমগীর সরদারগংরা তাদের জমিতে থাকা পঁচা আবর্জনাযুক্ত বিষাক্ত পানি জোরপূর্বকভাবে নালা কেটে আমার পুকুরে প্রবেশ করায়।

আমার কোন কথাই তারা শুনেনি, আমার সকল বাঁধা উপেক্ষা করে গায়ের জোরে নালা কেটে আমার পুকুরে বিষাক্ত পানি প্রবেশ করায়।
এর পর রাত থেকে রুই, কাতলা, মৃগেলহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে ভেসে উঠতে থাকে।এতে আমার প্রায় ৫লাখ টাকার মাছ মারা গেছে।

তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।