আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

তালায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে দু’দিনের কর্মসূচী গ্রহন করে উপজেলা প্রশাসন এবং উৎযাপন কমিটি।

স্বাধীনতার সুবর্ণী জয়ন্তী

২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। এদিনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও উপ-শহরে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে তালা সরকারী কলেজ মাঠে কুচকাওয়াজ, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, পাটকেলঘাটার থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার প্রমুখ।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আগেরদিন ২৫ মার্চ তালা উপজেলার জালালপুর গণহত্যার স্মৃতিস্তম্ভে ও পারকুমিরা বধ্যভূমিতে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে পুষ্পস্তবক অর্পন, দোয়ানুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।