আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

তালায় যৌতুকের দাবিতে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন, বিচারের দাবিতে চার বছরের প্রতিবন্ধী মেয়েসহ পথে পথে ঘুরছে অসহায় স্ত্রী সুফিয়া

তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ

সাতক্ষীরার তালায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর উপর স্বামীর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পৈশাচিক নির্যাতন করে যৌতুকলোভী স্বামী চার বছরের শিশু কন্যাসহ স্ত্রী সুফিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অমানবিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য আটারই গ্রামে।

অভিযোগে জানা যায়, প্রায় ২৫বছর আগে তালা উপজেলার মধ্য আটারই গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে সুলতান সরদারের সাথে বিয়ে হয় একই এলাকার এলাহি বক্সের মেয়ে সুফিয়া খাতুনের। বিয়ের কিছু দিন পর থেকে নানা অজুহাতে স্ত্রীর মাধ্যমে শ্বশুরালয়ে টাকা দাবি করে আসছিল সুলতান। স্বামী-সংসারের কথা ভেবে গত ২৫ বছরে বহুবার অসহায় সুফিয়া তার পিত্রালয় থেকে চাহিদামত যথাসাধ্য টাকা নিয়ে স্বামীকে দিয়েছে। কখনো টাকা এনে দিতে বিলম্ব হলে কিংবা না দিলে তার উপর চলত অমানুষিক শারিরীক ও মানুষিক নির্যাতন।

কয়েক বছর আগে বাইরে ব্যবসা করার জন্য স্ত্রী-সন্তানদের নিয়ে এলাকার বাইরে চলে যায়। তবে বাইরে ব্যবসা ভাল না হওয়ায় সম্প্রতি সে আবার এলাকায় ফিরে আসে। সংসারে ফের দেখা দেয় অভাব অনটন। সুলতান সরদার আবরো তার পুরোনো রুপে তার স্ত্রী কাছে টাকার জন্য জোর দাবি করে। তবে এবার তার দাবি, এলাকার বিভিন্ন এনজিও থেকে তাকে লোন নিয়ে দিতে হবে। তবে তার চাহিদামত টাকা এনে দিতে না পারায় সর্বশেষ গত শনিবার সকালে তার স্ত্রী সুফিয়াকে বেদম মারপিট করে। একপর্যায়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

সুফিয়া খাতুন তার ৪ বছরের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বিচারের দাবিতে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কে শুনবে তার কথা? সমাজের এমন কেউ কি আছেন যে, সুফিয়াকে আইনি সহায়তাসহ তার পাশে এসে দাঁড়াবেন? এব্যাপারে সুফিয়া খাতুন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

নির্যাতিতা সুফিয়া খাতুনের ভাই রমজান আলী জানান, তার ভগ্নিপতি বিভিন্ন সময় নানাভাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। বর্তমানে ফের টাকার জন্য তার বোনের উপর অমানুষিক নির্যাতন শুরু করেছে। প্রতিবন্ধী মেয়েসহ তার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন পাগলের অভিনয় করছে।

এবিষয়ে খোঁজ নিতে সুলতানের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তালা স্বাস্থ্যকমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ রাজিব সরদার বলেন,ওই নারীর দেহে মারধরে চি‎হ্ন রয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।